বুধবার , ৩ জানুয়ারি ২০২৪, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নির্বাচন বয়কট করলেন জাপা প্রার্থী সাব্বির

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৩, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছেন সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাব্বির আহমদ।

আজ বুধবার (৩ জানুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি।

সাব্বির আহমদ বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন। কিন্তু আমরা মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুবই কঠিন।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সকল প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। সেসময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি। তিনি বিষয়টি নোট করেছেন। এ অভিযোগ দেওয়ার নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই। তাই নির্বাচন বয়কট করেছি।

সাব্বির আহমদ আরও বলেন, নির্বাচনের পরিবেশ দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে আলোচনা করেছি। তিনি বলেছেন তোমার এলাকার পরিবেশ তুমি বুঝো। যদি সেরকম পরিবেশ না থাকে তাহলে বয়কট করো।

সাব্বির আহমদ নির্বাচন বয়কট করায় সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির (ট্রাক্টর), তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো.বদরুল আলম (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মো. খায়রুল ইসলাম (হাতপাঞ্জা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।