সোমবার , ১ জানুয়ারি ২০২৪, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

লবীব আহমদ
জানুয়ারি ১, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শিক্ষক পরিষদের বিদায়ী সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী নয়া কমিটির সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ১৫ই ডিসেম্বর রাতে কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সভা ও প্রীতিভোজে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

কমিটিতে সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, জৈষ্ঠ্য যুগ্ম সম্পাদক গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান আলমগীর, যুগ্ম সম্পাদক (মহিলা) উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের প্রভাষক নিরুপম চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদ পারভেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।