রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ও ডেন্টালের ১৮ মার্চ

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৪, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

২০২৩-২৪ শিক্ষাবর্ষের দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো।

আজ রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সভায় জানানো হয়, শিক্ষার্থীদের ১১-২৩ জানুয়ারি অনলাইনে আবেদন করতে হবে। ২৪-২৬ জানুয়ারির মধ্যে আবেদন ফি জমা করতে হবে। এবারে ভর্তি ফি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সব কলেজের চয়েস একবারে দিতে হবে।

আরও জানানো হয়, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় এমবিবিএস ও ১৮ মার্চ সকাল ১০টায় ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাস নম্বর ৪০ই থাকবে এবং দ্বিতীয়বার অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের জন্য ১০ নম্বর কাটা যাবে বলেও সভায় জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।