আগামী সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিক নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচন নৌকা মার্কা; এই নৌকা নূহ নবীর নৌকা, এই নৌকায় কিন্তু মানবজাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। ’
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। বক্তব্যে তিনি সিলেটের সার্বিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে উপস্থিত জনতার মধ্যে ভোট প্রার্থনাও করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমরা যাদের নৌকা মার্কার প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে সেটাই আমার আহ্বান। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আছে জনগণের উন্নতি হচ্ছে। আজকে দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।
