বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৬

গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় বসেছিল খালেদা: সিলেটে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

আমেরিকার কাছে গ্যাস বিক্রি না করায় ২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‍২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না। কেন দিল না। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তা ছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। বক্তব্যে তিনি সিলেটের সার্বিক উন্নয়নের কথা স্মরণ করিয়ে উপস্থিত জনতার মধ্যে ভোট প্রার্থনাও করেন।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘সিলেট ওলি আউলিয়া দরবেশের দেশ। এখান থেকেই আমি আজকে আমাদের নির্বাচনি প্রচারণা শুরু করেছি। আজকের দিনে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১৯৮১ সালে দেশে ফিরে এসে এই সিলেট থেকেই প্রথম সভা শুরু করেছিলাম। মুষলধারার বৃষ্টির মাঝে হাজার হাজার মানুষের উপস্থিতিত হয়েছিলেন সেই সভায়। এরপর বার বার এই সিলেটে এসেছি। আওয়ামী লীগের সভাপতি হয়ে প্রথমেই সিলেটে এসেছিলাম। এসেছিলাম একটি প্রত্যয় নিয়ে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়ে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছিলেন তখনই জাতির পিতা-মাতাসহ আমার স্বজনদের নির্মমভাবে হত্যা করা হয়। যেদিন আমি বাংলার মাটিতে ফিরে আসি সেদিনই ঘোষণা দিয়েছিলাম এ বাংলার মানুষই আমার পরিবার। আর তাদের জন্যই আমি কাজ করব। আর সেই লক্ষ্য নিয়েই পথে নেমেছি। বাধাবিপত্তি অতিক্রম করে আজকের বাংলাদেশকে উন্নয়নশীল দেশের উন্নিত করতে পেরেছি। আর তা সম্ভব হয়েছে এদেশের জনগণের কারণে। তারা বারবার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে বলে।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে এমনকি সামরিক আইন ভঙ্গ করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল তারা গণমানুষের দিকে থাকায়নি, মানুষের কল্যাণ করেনি। তারা ছিল লুটপাট, জনগণের ভোটচুরি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে কিভাবে চুরি করবে, এই চুরি করাটাই ছিল তাদের কাজ। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোন কাজই করেনি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। সেই কাজ যদি করত তাহলে অনেক আগেই দেশ উন্নত হত। কিন্তু তারা সেটা জানতইনা। তারা এসেছিল ক্ষমতাকে ভোগ করতে। আমি এমন দেশে ফিরেছিলাম যেখানে আমার বাবার হত্যাকারীরা অবাধে বিচরণ করলে বিচার করা যাবেনা। আমার বিচার চাওয়ার অধিকারও ছিলোনা। যুদ্ধাপরাধীরা ছিল ক্ষমতায়। জনগণের অধিকার ফিরিয়ে দেয়াই ছিল আমার লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। আমেরিকা আমাদের এই সম্পদ গ্যাস ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো আমাকে। ২০০১ সালের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় আসতে দিল না। কেন দিল না। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করল গ্যাস বিক্রি করতে হবে। কারণ আমেরিকার কোম্পানি এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছিলাম- আমি গ্যাস বেচবো না। এই গ্যাস আমাদের জনগণের, এই গ্যাস জনগণের কল্যাণে ব্যবহার হবে। জনগণের কল্যাণে ব্যবহার করে যদি ৫০ বছরের রিজার্ভ রেখে অতিরিক্ত থাকে তাহলে বেচবো। তারা খুব নাখোশ হলেন। সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতায় আসতে দেবে না। তাছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল।

তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় এলো বিএনপি-জামায়াত জোট। যে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোট চুরি করেছিল। ভোট চুরির অপরাধে এ দেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত, ভোট চোর, জনগণের সম্পদ চোর বিএনপিকে ক্ষমতায় বসালো ভোট কারচুপির মাধ্যমে। গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল খালেদা জিয়া। সে ক্ষমতায় গেলে গ্যাস বেচবে। সেজন্য তার পিঠে বাহবা দিয়ে ক্ষমতায় বসালো। তার রেজাল্ট কী? দুর্নীতি, জঙ্গিবাদ, দুঃশাসন।

তিনি আরও বলেন, আমি বলেছিলাম তারা (বিএনপি) গ্যাস দিতে পারবেনা। কেননা তারা পাবেনা। অথচ তখন যেসব কূপে গ্যাস মিলেনি, এখন সেইসব কূপে গ্যাসের পাশাপাশি তেলও মিলেছে। প্রধানমন্ত্রী আরও বলেন- আল্লাহ জন বুঝে ধন দেন। বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে। বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো, কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান বিমানবন্দরের একজন কর্মকর্তা। তিনি সিলেট পৌঁছেই প্রথা অনুসারে হযরত শাহজালালের (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের সিলেট সার্কিট হাউসে যান।

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিলেটকে নিরাপত্তার চাদের ঢাকা হয়েছে। নগরীরে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার কার‌্যক্রম শুরু হয়েছে। দলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।