শুক্রবার , ৯ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

ডেস্ক রিপোর্ট
জুন ৯, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটির রিসার্চ, পাব্লিকেশন ও কোলাবোরেশান সেলের (আরপিসিসি) আমন্ত্রণে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের এক প্রতিনিধি দল  ৬ জুন ২০২৩ সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে আসেন। রেজিনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) হারুন চৌধুরীর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন স্টিভেন সাং এবং  এ এইচ এম ফজলে রাব্বি চৌধুরী। 

প্রতিনিধি দলের সাথে লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে  দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোলাবোরেশানের সম্ভাব্য বিষয়ে  দ্বিপক্ষীয় আলোচনায় লিডিং ইউনিভার্সিটির আরপিসিসির পরিচালক রফিকুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক ড. মো. রেজাউল করিম এবং ব্যাবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম অংশগ্রহণ করেন।

এসময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও একাডেমিক সক্ষমতা তুলে ধরেন এবং কোলাবোরেশানের মাধ্যমে সৃষ্ট শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সু্যোগ-সুবিধার দিকে আলোকপাত করেন। আলোচনা পরবর্তী লিডিং ইউনিভার্সিটির উপাচার্য  অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডা রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এবং তারা লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাস ঘুরে  দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।