কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ৫০০ জন মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার তেলিখাল ইউনিয়নের কেচুটিলা ও ফুটকুরাটিলা গ্রামে পানিবন্দী পরিবারের মধ্যে পুলিশের টিম বন্যা দুর্গতের এই খাবার বিতরন করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খাঁন। সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন আমাদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
