বুধবার , ৯ অক্টোবর ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

৭ দফা দাবি বাস্তবায়নে সিলেটে নিসচার স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সড়কের ৭ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিকট স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিআরটিএ সিলেট কার্যালয়ে সিলেট সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের নিকট এই স্মারকলিপি প্রদান করেন নিসচার নেতৃবৃন্দরা। এর আগে তারা মতবিনিময় করেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল বারী, নিসচা সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালিক পোকন, সদস্য আব্দুর রহমান, আব্দুল হাছিব, আবু জাবের, আবুল কাশেম, ফাহিম আহমদ, মো. মাজিদুর রহমান মাছুম, শাহীন আহমেদ, নাছির উদ্দিন, মোস্তফা হোসেন সম্রাট, আছকর আলী প্রমুখ।

এসময় নিসচা সিলেট জেলা শাখার পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় এবং তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য আহবান করা হয়।

নিসচার ৭ দফা দাবি সমূহ হলো- ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতার আওতায় আনা, গাড়ীর ফিটনেস প্রদানের ক্ষেত্রে সর্বোচ্ছ সতর্কতা অবলম্বন করা, যাতে ফিটনেস বিহীন কোন গাড়ী ফিটনেস সার্টিফিকেট না পায়, রাস্তায় রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন গাড়ীর বিরুদ্ধে বিআরটিএ-এর ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনা করা, পেশাদার চালকদের ডোপ টেস্ট এর সিরিয়াল প্রদানে হয়রানি বন্ধ করা, নতুন ভাবে সি.এন.জি অটোরিক্সা রেজিস্ট্রেশন প্রদান না করা, বিআরটিএ-এর সিলেট অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত রাখা, বিআরটিএ-এর সিলেট অফিসের সেবার মান বৃদ্ধি করা।

স্মারকলিপি গ্রহন করে বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, নিসচার এই ৭ দফা দাবি অত্যন্ত যুক্তিসংগত। বিআরটিএ সিলেট অফিস থেকে সবসময় সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা করা হয়ে থাকে। এসময় তিনি নিসচার সকল যোক্তিক দাবির সাথে বিআরটিএ একাত্বতা পোষন করে। সড়ক দুর্ঘটনা রোধে তিনি সকল মহলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।