সোমবার , ২৬ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৫
আজকের সর্বশেষ সবখবর

২ হাজার টাকা বাধ্যতামূলক করের প্রস্তাব বাতিল

ডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

#অর্থ বিল-২০২৩ পাস

অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার) যাদের আছে, তাদের আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিলেই অন্তত ২০০০ টাকা কর দেওয়ার প্রস্তাব প্রত্যাহার হয়েছে। এটি বাদ দিয়েই পাস করা হয়েছে অর্থবিল। এতে করে রিটার্ন জমা দিলেই যাদের আয়কর যোগ্য আয় থাকবে না তাদের আর কর দিতে হবে না।

রবিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে এই বিল আনা হয়।

গত ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কর আরোপের প্রস্তাব করা হয়। এরপর বিভিন্ন মহল থেকে সমালোচনার পর অবশেষে এই উদ্যোগ থেকে সরে এসেছে সরকার।

বিলে ২০২৩ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

অর্থ বিলে বল পয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে ৫.০ শতাংশ বাদ দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।