বুধবার , ১৫ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২
আজকের সর্বশেষ সবখবর

২৩০ বস্তা ভারতীয় চিনি সহ আটক ১

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সদর উপজেলা থেকে ২৩০ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার টুকের বাজারের জাঙ্গাইল এলাকার সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালভার্টের ওপর থেকে এই চিনি উদ্ধার করা হয়। এসময় চিনি বোজাইকৃত ট্রাকটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ জানায়, সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে লামাকাজী হয়ে ভারতীয় চিনি নিয়ে একটি ট্রাক সিলেট শহরে প্রবেশ করছে। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিক সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায় সিলেটের জালালাবাদ থানা পুলিশ। পরে চেকপোষ্টে চেক করাকালে ১টি ট্রাক ঘটনাস্থলের দিকে দ্রুত গতিতে আসতে দেখে পুলিশ গাড়িটি থামানোর জন্য সিগনাল দিলেও গাড়িটি সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চলে যায়। পরে পুলিশ ট্রাকটির পিছু নিয়ে আটকাতে সক্ষম হয়। ট্রাকে থাকা ২৩০ বস্তা ভারতীয় চিনি সহ সাথে থাকা ড্রাইভার মো. শরিফুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ।

পরে তাকে প্রধান করে তার সাথে থাকা পালিয়ে যাওয়া আরও দুজনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করে পুলিশ। বাকি দুই আসামি হলো- জায়েদ (৩০) ও জনি (২৮)। তারা পরস্পর যোগসাজশে ভারত থেকে চিনি এনে নিজ হেফাজতে রেখেছে বলে জানায় শফিকুল।

পরে শফিকুলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।