সোমবার , ১৭ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

১৫টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সংঘবদ্ধ অপরাধী চক্রের মূলহোতা ও ১৫টি মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত মো. শওকত আলী মেম্বার (৫০) সুনামগঞ্জের জগন্নাথপুরের উত্তর কালনিরচরের আছদ্দর আলীর ছেলে।

র‌্যাব জানায়, রোববার রাতে সিলেট নগরের বন্দর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এজাহার নামীয় পলাতক আসামী মো. শওকত আলী মেম্বারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

কে.এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।