হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ১৩ পুরুষ ও ৫ নারীকে আটক করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আ. মজিদ (৩৫), রিমন (২৪), মো. রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬), নিলুফা (২৭)।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
