শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৩
আজকের সর্বশেষ সবখবর

হেলিকপ্টারে ব্যালট যাবে সিলেটের ১০ উপজেলায়

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলায় ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ হেলিকপ্টারে পাঠানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলাগুলোর মধ্যে সুনামগঞ্জের ৭টি ও হবিগঞ্জের ৩টি উপজেলা রয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা যায়।

সিলেটের দুইটি জেলার মধ্যে রয়েছে- সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত)।

সিলেট বিভাগের দুই জেলা ছাড়া দেশের আরও ২৩টি জেলার ৬২টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।