মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা ভারতে পালিয়ে গিয়ে পরকীয়া সাকসেস করেছে- যুক্তরাজ্য বিএনপি সভাপতি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে পরকীয়া সাককেস করেছে। শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কের কথা সবাই জানে। ৫ আগস্টের পর তিনি আবারও প্রমাণ করলেন। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে সেই ফায়দা নিয়ে ভারত যাতে আমাদের ঠকায় না। ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ঘন ঘন বন্যার জন্য ভারত দায়ী।

মঙ্গলবার বেলা ১২ টায় সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি এবং সুধী সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গিয়েছে। তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে। বাংলাদেশের তার মা ক্ষমতায় থাকাকালে টাকা পাচার করে বিদেশে বাড়ি ঘর তৈরী করেছে। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে এসব খবর সংবাদপত্রে প্রকাশ করতে পারেনি কেউ। এছাড়া শেখ রেহানাকে খুশি করতে দেশ-বিদেশে তাকে বিলাসবহুল বাসা-গাড়ি উপর দিয়েছেন নেতারা। তাদের এসব অপকর্মের প্রমাণ রয়েছে আমাদের কাছে।

এম এ মালিক আরো বলেন, ড. ইউনূসের অন্তবর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। তার নেতৃত্ব দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে নানা কর্মসূচি নিয়েছেন। দেশের সচেতন ও দেশপ্রেমিক মানুষের কাছে তারেক রহমানের এসকল কর্মসূচি আলোচিত ও সমাদৃত হচ্ছে। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ সংস্কারের কার্যক্রম সফলতা পাবে। তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সিলেটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

বিদেশে হাসিনাবিরোধী আন্দোলন তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারনে স্বৈরাচার হাসিনা ১১দিন কোথাও স্থান পায়নি।

সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন, সিলেট জেলা জজকোর্ট এর পিপি এ টি এম ফয়েজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আলমগীর ক্মুকুম, আমেরিকা বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আফিকুর চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।