মঙ্গলবার , ২ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫১
আজকের সর্বশেষ সবখবর

হাকালুকি হাওরপারে ৮ শতাধিক পরিবার পেল মাওলানা আইয়ুবীর ত্রাণ সহায়তা

সিলেটের সকাল ডেস্ক
জুলাই ২, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী রাংজিয়ল জামেয়া নজীবিয়া ইসলামিয়া মাদ্রাসা, নূরজাহাপুর,গোলাপগঞ্জ, সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট লেখক ও ইসলামী আলোচক মাওলানা শায়েখ সালেহ নজীব আল আইয়ূবীর উদ্যোগে হাকালুকি হাওর পারের উত্তর পশ্চিম অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি রাংজিয়ল, ইসলামপুর, কালীকৃষ্ণপুরে ৮০০ শতাধিক পরিবারের মাঝে আল মানাহিল ফাউন্ডেশনের মাধ্যমে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণের আওতায় প্রতিটি পরিবারকে নগদ ২০০০ হাজার টাকা, ২৫ কেজির এক ব্যাগ চাল ছাড়াও ডাল চিড়া বিতরণ করা হয়।
১১ নং শরিফগন্জ ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন উপস্থিতিতে সর্বশেষ ত্রাণ বিতরণ করা হয় কালীকৃষ্ণপুর মডেল স্কুলের আশ্রয় কেন্দ্রে।
উল্লেখ্য, ২০২২ সালের বন্যায় শায়েখ সালেহ নজীব আল আইয়ূবী এ অঞ্চলে ২৭ বার ত্রাণ-টিন বিতরণ করে লোকজনকে সেবা প্রদান করেন।
মাওলানা আইয়ুবী বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।