বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৬
আজকের সর্বশেষ সবখবর

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
জুন ১৮, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকার হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে এলাকায় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন। নিহতরা হলেন, মৌলভীবাজারের জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত দুই জেলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।