শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬

হল থেকে আজীবন বহিষ্কার শাবি ছাত্রলীগ নেতা

শাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)আজিজুল ইসলাম সীমান্ত নামের এক ছাত্রলীগ নেতা । তিনি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ও ইংরেজি বিভাগের আবাসিক শিক্ষার্থী আজিজুল ইসলাম সীমান্তকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোনো হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৬ আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীকে মারধর করে হল বের করে দেওয়ার অভিযোগ ওঠে আজিজুল ইসলাম সীমান্ত ও তার অনুসারীদের বিরুদ্ধে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।