রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত, তিনজন গুরুতর

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে মৃত ফরিদ মিয়ার ছেলে ও নুর ইসলামের ছেলে জসিম উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রোববার বিকেল আড়াইটার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন শরীফ উদ্দীন (৩৩), মনোয়ারা বেগম (৬০), হেনা আক্তার (৩৫), মজিবুর রহমান (৩৫), মন্নান (২৪), রাতুল (২২), হাফিজুল (৪৫), জমির মিয়া (৩০), আকরম আলী (৫৫), মাসুদা বেগম (৪৫), শামীম (২২), হাকিম (৩৫), আশ্বব উদ্দীন (৩০), মান্না (৩২) প্রমুখ।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মনোয়ারা বেগম, হেনা আক্তার ও শরীফ উদ্দীনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।