শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় সিকৃবি ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৯, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী মোঃ মঈনুল ইসলামকে হবিগঞ্জের চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ( ইন্না-লিল্লাহি ওয়া —— রাজিউন)।

শনিবার সকাল ১১ টায় চুনারুঘাটে নিজ বাড়িতে  তার জানাজার নামাজ সম্পন্ন  হয়।

এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।