শুক্রবার , ১০ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

স্থগিত হচ্ছে না সিলেট বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ১০, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

উজানের পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও চলমান এইচএসসি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ের পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।

আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার জেলার জেলা প্রশাসকদের কাছে কেন্দ্রের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

জেলা প্রশাসকেরা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি থাকলেও চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদয় অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কেন্দ্রসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।