বুধবার , ২৭ মে ২০২৬, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহা উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি ::
মে ২৭, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। আজ  বুধবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত।

ঈদের নামাজে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আবদুল মাওফিক চৌধুরী জানান, গত প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।