শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৫

সুশিক্ষা ছাড়া উন্নয়নের বিকল্প নেই- গোলাপ মিয়া

লবীব আহমদ
অক্টোবর ৬, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

তিবিয়ান মাহবুব : 

আলোকিত নন্দিরগাঁও ডটকমের ৪র্থ বর্ষে পর্দাপন ও নন্দিরগাঁও মানাউরা গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের হলরুমে আলোকিত নন্দিরগাঁও ডটকমের উপদেষ্টা বদরুল ইসলামের সভাপতিত্বে ও আলোকিত নন্দিরগাঁও ডটকমের প্রকাশক আহমদ ফয়েজ উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য গোলাপ মিয়া।

শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন শফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন আলোকিত নন্দিরগাঁও ডটকমের স্টাফ রিপোর্টার তিবিয়ান মাহবুব।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুল।

প্রধান অতিথির বক্তব্যে গোলাপ মিয়া বলেন, একটা দেশকে উন্নত করতে শিক্ষার কোনো বিকল্প নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শৈল্পিক ছোয়ায় বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। আলোকিত নন্দিরগাঁও ডটকম যে অজোপাড়া গায়ে ইতিহাস ঐতিহ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পেরেছে তা দেখে সত্যিই আমরা আনন্দিত। আলোকিত নন্দিরগাঁও ডটকমের উত্তরোত্তর সফলতা কামনা করি। এসএসসি ও দাখিল সমমান কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানান এবং সফলতার ধারাবাহিকতা অব্যহত রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

প্রধান আলোচকের বক্তব্যে এস কামরুল হাসান আমিরুল বলেন, আলোকিত নন্দিরগাঁও ডটকম নন্দিরগাঁও মানাউরা গ্রামের ইতিহাস ঐতিহ্য ফুটে তুলতে সক্ষম হয়েছে। আলোকিত নন্দিরগাঁও ডটকমের উত্তরোত্তর সফলতা কামনা করি। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা যেনো প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও জাতির তরে নিজেকে বিলাতে সক্ষম হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি বশির আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল খালিক, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের সদস্য মিজানুর রহমান প্রমুখ।

বক্তব্য রাখেন আলোকিত নন্দিরগাঁও ডটকমের সহযোগী সম্পাদক কামাল উদ্দিন, অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক রফিক আহমদ, নন্দিরগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পর্ষদের সাধারণ সম্পাদক কে.এম শাহিন আহমদ,আলোকিত নন্দিরগাঁও ডটকমের স্টাফ রিপোর্টার মামুন রশিদ প্রমুখ।

এসএসসি ও দাখিল সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করে অনুষ্ঠানের ইতি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।