বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১২
আজকের সর্বশেষ সবখবর

সুরমায় পানি কমছে, কুশিয়ারায় বাড়ছে

সিলেটের সকাল রিপো র্ট:
জুন ২০, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো), সিলেট-এর বৃহস্পতিবার দুপুর ১২টার বুলেটিনে বলা হয়, সিলেটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারায় পানি বাড়ছে। কানাইঘাট ও সিলেট পয়েন্টে এ সময়ে সুরমা নদীর পানি যথাক্রমে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ও ২৫ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী আমলসীদ পয়েন্টে ৮৫ সেন্টিমিটার, শেওলায় ৩৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১০২ সেন্টিমিটার ও শেরপুরে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার সিলেটে সুরমা কানাইঘাটে ৯৬ সেন্টিমিটার, সিলেটে ৩৭ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী আমলসীদ পয়েন্টে ৬২ সেন্টিমিটার, শেওলায় ৩৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১০০ সেন্টিমিটার ও শেরপুরে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
বিয়ানীবাজারের বাসিন্দা সাংবাদিক বুলবুল আহমদ জানান, কুশিয়ারায় পানি ব ৃদ্ধির কারণে বিয়ানীবানার নি¤œাঞ্চল ও রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।