রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন।

দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান।

এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।