বুধবার , ২১ জুন ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে ভোট দিলেন জাতীয় পার্টির বাবুল

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২১, ২০২৩ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিলেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে নয়টায় নগরীর ৯নং ওয়ার্ডের আনন্দনিকেতন স্কুলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোট দিতে যান।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এখানে ভোটকেন্দ্রে এসে দেখলাম ভেতরে নৌকার প্রার্থীর মানুষেরা ঘোরাফেরা করতেছে। গতকাল রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় বাসায় বাসায় গিয়ে আমার ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে আমিই জিতবো।

আরও পড়ুন : সিলেট সিটিতে ভোট দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী 

সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। ৪২টি সাধারণ ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।