বুধবার , ২১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে ভোট দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী 

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২১, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ বুধবার (২১জুন) সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলা ভোটকেন্দ্রে তিনি সস্ত্রীক ভোট দেন৷ 

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন : সিলেটে ভোটগ্রহণ শুরু 

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমিও ভোট দিলাম। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। বৃষ্টির যে শঙ্কা ছিল তা আর নেই। আকাশ খুবই পরিষ্কার। আশা করি আমিই জিতবো।

সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।