শনিবার , ২৩ মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সফরে চা বাগানের শিশুদের ভালোবাসায় মুগ্ধ কসোভোর রাষ্ট্রদূত

সিলেটের সকাল ডেস্ক ::
মে ২৩, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের চা বাগানের শিশুদের উচ্ছ্বসিত ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় চায়ের দেশ সিলেটে সফরকালে চা বাগানের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান তিনি। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি, হাসি আর উষ্ণ শুভেচ্ছায় আপ্লুত হয়ে রাষ্ট্রদূত তাদের সঙ্গে ভবিষ্যতে আবারও দেখা করার আশাবাদ ব্যক্ত করেন।

জানা গেছে, গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট ও সমাজসেবী মিসবাহ চৌধুরীর আমন্ত্রণে সিলেট ভ্রমণে আসেন রাষ্ট্রদূত লুলজিম প্লানা।

সফরকালে মানবকল্যাণে পরিচালিত বিভিন্ন সামাজিক উদ্যোগের জন্য ‘এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন’— এর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে এমন কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রতচারী প্রশিক্ষক বিমান তালুকদার, সাংবাদিক আশরাফ আহমেদ, সরকারি কর্মকর্তা রাজীব কুমার রায়, সাংবাদিক মিফতা হাসান ও জাকির হোসেনসহ স্থানীয় অতিথিবৃন্ধ উপস্থিত ছিলেন।

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, সাধারণ মানুষের আন্তরিকতা এবং শিশুদের নির্মল ভালোবাসায় অভিভূত কসোভোর রাষ্ট্রদূতের এই সফর উপস্থিত সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।