শনিবার , ৭ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সদরে চা বাগানে টিলা ধসে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কালাগুল বাগানের বস্তি লাইন এলাকায় সে মারা যায়।

অর্চনা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

ভারী বৃষ্টির কারণে টিলা ধসে তাদের ঘরের উপর পড়লে অর্চনা ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন খাদিমনগর ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান শামীম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানিয়েছেন, খবর পেয়ে বিকেলে পুলিশ বাগান পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।