শনিবার , ১৮ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের ৫৫ জন প্রথমদিনে আ.লীগের মনোনয়ন কিনলেন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সিলেট বিভাগের ৫৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। এরমধ্যে ১৪ জন ফরম কিনেছেন অনলাইনে। গতকাল শনিবার সারাদেশে সর্বমোট ফরম কিনেছেন এক হাজার ৬৪ জন।
দলীয় সূত্রে জানা যায়, মোট ফরমের মধ্যে ঢাকা বিভাগ থেকে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৯৮ জন, সিলেট বিভাগ থেকে ৫৫ জন, রাজশাহী বিভাগ থেকে ১৬৯ জন, খুলনা বিভাগ থেকে ১২৫ জন, বরিশাল বিভাগ থেকে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫ জন ও রংপুর বিভাগ থেকে ১০৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন। তিনি নিজেও গতকাল ফরম সংগ্রহ করেন। সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে। দলীয় প্রার্থীরা আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।