সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন কোম্পানীগঞ্জ থানার কর্মরত উপ-পরিদর্শক আসাদুল ইসলাম।
জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে বিভাগীয় পুলিশ।
সিলেট রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।
বুধবার (২৪ জানুয়ারী) সিলেট রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে এসআই আসাদুল ইসলাম বলেন, এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করি।
