শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের বিএনপির ৯ নেতা বহিস্কার

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৬, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

#উপজেলা নির্বাচনে অংশ গ্রহন

সিলেট বিভাগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ জন নেতা-নেত্রীকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ও প্রেরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়।

বহিস্কৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সেবুল মিয়া, সুনসামগঞ্জ জেলা মহিলা দরের সহ সভাপতি ও দিরাই উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছবি চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেলা বেগম হাসনা, সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র দাস, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না বেগম হেনা, বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাউছার খান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।