শনিবার , ২৯ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বাস টার্মিনালে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৯, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নিসচার ক্যাম্পেইনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমান, বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জি:) মো. ডালিম উদ্দীন, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু, মোটযান পরিদর্শক মো. জিল্লুর রহমান চৌধুরী, আব্দুর বারী, টিআই মোশাররফ হোসেন, নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সদস্য আব্দুল হাছিব, আবু জাবের, ফাহিম আহমদ, সুহেল চৌধুরী, রাজিব ঘোষ, আব্দুস সুবহান আজাদ, ইমরান আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং চালক ও যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ঈদ যাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে চালক, যাত্রী সহ সবাইকে সচেতন হতে হবে। চালকরা যাতে বিশ্রামের সুযোগ পায় সে দিকে নজর দিতে হবে। অতিরিক্ত যাত্রীদের নিয়ে কোনো চলাচল করতে পারবে না। এসএমপি পুলিশের ভিজিলেন্স টিম সবসময় চালু রয়েছে। এছাড়া পুলিশের চেক পোষ্ট সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও সড়কে যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও যত্রতত্র ইউটার্ণ রোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।