বুধবার , ১১ অক্টোবর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট দিগন্ত ডটকম’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল ‘সত্যের সন্ধানে অবিচল- সিলেট দিগন্ত ডটকম’ এর ৪র্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ১০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়াটারে অনুষ্ঠিত হয়।

সিলেট দিগন্ত ডটকম এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে সিলেট দিগন্ত ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ফয়সাল আহমেদ বাবলু, কবি সাহিত্যিক আবু সালেহ, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, সংগঠক কয়েছ আহমেদ সাগর, ইয়াসিন আলী, সাহেদ আহমদ,কামাল হোসেন, সুলেমান হোসেন চুন্নু, কামরুল চৌধুরী, হেলালুল ইসলাম হেলাল, সাংবাদিক উৎফল বড়ুয়া, মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক ইছা তালুকদার, শেখ আহমদ, গিয়াস উদ্দিন, আহসান উদ্দিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সহ অতিথিবৃন্দ কেক কেটে সিলেট দিগন্ত ডটকম এর ৪র্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিরহী কালা মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।