রবিবার , ২২ জুন ২০২৫, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৫

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফারের ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট
জুন ২২, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর দেড়টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল গফফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আব্দুল গফফার সিলেট বিএনপির দুই দফা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের সময় তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, সিলেট বিএনপির একজন বর্ষীয়ান নেতা ছিলেন আব্দুল গফফার। তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। সিলেট বিএনপিতে দীর্ঘ সময় তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আব্দুল গফফারের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর বিএনপি শোক প্রকাশ করেছে। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।