শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১২, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভোরে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪০ জন আইনজীবী প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি, মো. জালাল উদ্দিন ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৯৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ সালেহ আহমদ (হীরা) ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মাছুম আহমদ ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭৪১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ কাদির আহমেদ ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. মেহেদী হাসান সজল ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, প্রধান নির্বাচন কমিশনার পদ প্রার্থী শূন্য, এম. আব্দুল করিম আকবরী ও জামিল আহমদ সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত, মোঃ মোজাক্কির হোসেন ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।