বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৯ লাখ টাকার ভারতীয় চিনিসহ একজন আটক

সিলেটের সকাল রিপোর্ট
মে ২৩, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরতলির এয়ারপোর্ট এলাকা থেকে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তাকে আটক করা হয়। এসময় একটি ট্রাকও জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মো. রহিম মিয়া (২৪) এয়ারপোর্টেল ধাপানাটিলা এলাকার মো. বশির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শহরতলির এয়ারপোর্টের সিলেট ক্যাডেট কলেজের পাশের একটি রাস্তায় অভিযান পরিচালনা করে ১৫৩ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৯৯ হাজার ৬৪০ টাকা। এসময় চোরাই কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।