শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৮ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মো. মহরম আলীর ছেলে মো. রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার কুটি মিয়ার ছেলে পারভেজ আহমদ পাবেল (২২), জালালাবাদ থানার মকদ্দস আলীর ছেলে শরীফ (২৭), সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), শাহপরান (র.) থানার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কোতোয়ালী থানার মোশারফ হোসেনের ছেলে মো. মামুন (২০) ও আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫)।

পুলিশ জানায়, গত ৪৮ ঘন্টায় কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।তারা চিহ্নিত ছিনতাইকারী বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি/ছিনতাই/দস্যুতা মামলা পাওয়া যায়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।