সিলেটে ৭৮ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় আপেল, চিনি, মদ এবং বাংলাদেশী রসুন, টাটা ট্রাক ও সিএনজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।
বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৫ হাজার ৬০০ কেজি ভারতীয় আপেল, ১ হাজার ৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, ১ হাজার ৭০০ কেজি বাংলাদেশী রসুন, ১০০ কেজি সুপারি, ১ টি টাটা ট্রাক এবং ১ টি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।
