রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৬ জন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।

প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল ও জাকের পার্টির প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনে জাকের পার্টির আলী আকবর এবং সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।