বুধবার , ১১ অক্টোবর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ দিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বাবা-মার কোলে ফিরলো সিলেটের জকিগঞ্জে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মো. মাহফুজ রিফাত (১৬)। মঙ্গলবার দিবাগত রাতে সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

সে উত্তর মনসুরপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এজন্য গত সোমবার জকিগঞ্জ থানায় রিফাতের নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি দায়ের করেন তার বাবা। এরপর পুলিশ অভিযানে নেমে নগরের হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।