সোমবার , ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬০ প্যাকেট ভারতীয় কিসমিস সহ যুবক আটক

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৬০ প্যাকেট ভারতীয় কিসমিস সহ মো. মনির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মাদারীপুরের শিবচরের ইউনুছ মাতবরের ছেলে মো. মনির হোসেন (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস পয়েন্ট সংলগ্ন রাস্তার পাশে চেকপোস্ট করে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী সাদা পাথর বাসে তল্লাশী করে মো. মনির হোসেনের কাছ থেকে ১টি প্লাষ্টিকের বস্তার ভিতরে ৬০ প্যাকেট ভারতীয় কিসমিস উদ্ধার করা হয় যার ওজন ৩০ কেজি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মালামাল উদ্ধার করে তালিকা মূলে জব্দ করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।