সিলেটে ৫০ বোতল ফেনসিডিলসহ হাসান মিয়া (৩৯) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের এয়াপোর্ট এলাকার বড়শলা নতুন বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটককৃত হাসান মিয়া (৩৯) সিলেটের মোগলাবাজার থানার সারপিং এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের এয়াপোর্ট এলাকার বড়শলা নতুন বাজার এলাকা থেকে হাসান মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
