সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনিসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৪৩১ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের (ইসলাম নগর) মৃত সিরাজুল ইসলামের মো. সাহিদ আহমদ (২৬) ও জৈন্তাপুরের বাঘেরখালের সাধ উল্লাহর ছেলে ইমন আহমদ (১৮)।

পুলিশ জানায়, রোববার সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেইট বাইপাস পয়েন্ট থেকে একটি ভারতীয় চিনিবাহী গাড়ি আটক করে। সেখানে তল্লাশী করে নীল পলিথিন দ্বারা আবৃত ৪৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার সর্বমোট ওজন ২১ হাজার ১১৯ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।