সিলেটে ৩৪ বোতল ফেন্সিডিলসহ মো. মইনুল ইসলাম (৩৪) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের মেজরটিলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মইনুল ইসলাম (৩৪) সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাহর আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নগরের মেজরটিলা বাজারের ইসলামপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের সামনে থেকে মো. মইনুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি কালো রংয়ের ব্যাগ হতে ৩৪ বোতল ফেন্সিডিল আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৮ হাজার টাকা।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
