মঙ্গলবার , ২০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩০ কেজি গাঁজাসহ আটক-৩

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা ফকির বাড়ীর ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), চুনারুঘাট বাজারের আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) ও সুন্দরপুরের মো. আব্দুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।

র‌্যাব-৯ জানায়, সোমবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদীপুর ইউপির শেরপুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।