সোমবার , ১০ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২৬০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মনগ্রামের বাবলু মিয়ার ছেলে মো. তুষার মিয়া (৩০) ও বড় হাজীপুরের হাবিবুর রহমানের ছেলে মো. খলিল মিয়া (২৯)।

পুলিশ জানায়, রোববার বিকেলে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করাকালে একটি ট্রাক আটক করা হয়। সেখানে তল্লাশী করে ২৬০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১২ হাজার ৭৪০ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।