বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২৪ বোতল ভারতীয় মদ সহ ১ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৪, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ২৪ বোতল ভারতীয় মদ সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান আহমদ (২০) কানাইঘাটের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের আনিসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় স্থানীয় লোকজনের তথ্য ও সহায়তায় রায়হান আহমদকে Mc Dowell’s ব্রান্ডের ২৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।