বৃহস্পতিবার , ২২ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৭০ বোতল ফেনসিডিলসহ আটক-১

ডেস্ক রিপোর্ট
মে ২২, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। এসময় তার কাছ থেকে ১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।

আটককৃত মো. জজ মিয়া (২৭) কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখালের ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, বুধবার রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলাম ইউপির ১নং ওয়ার্ডস্থ বুড়দেও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।