সিলেটে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- অভিযুক্ত শাহীনের মা নগরের শাহপরাণ (র.) থানাধীন সাদিপুরের আতর আলীর স্ত্রী দিলারা খাতুন (৪০) ও শাহীনের সহযোগী সুনামগঞ্জের ছাতকের রামপুরের মো. গেদর মিয়ার ছেলে আফজল মিয়া (২৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন কুশিঘাটের বোরহানাবাদের বাসিন্দা হাজী জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া শাহীনের ঘরের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিছ ভারতীর ফেনসিডিল উদ্ধার করা হয়। যার প্রতি বোতলের দাম ২ হাজার করে মোট ১ লাখ ২ হাজার টাকা। তখন ওই শাহীন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
পরবর্তীতে ওই দিন রাতে পুলিশ শাহপরাণ (রহ.) থানাধীন সাদিপুরের ছায়েদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া শাহীনের বাবা আতর আলীর ঘরে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে কালো রংয়ের লাগেজের ভিতর থেকে আরো ১১৪ পিছ ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা। সেখান থেকে শাহীনের মা দিলারা খাতুন ও সহযোগী আফজল মিয়াকে আটক করে পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
