বুধবার , ১২ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
মার্চ ১২, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা।

বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিক্স, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-১২ কোটি টাকা।

মেজর মো. নূরুল হুদা জানান, ধারণা করা হচ্ছে আগামী ঈদকে সামনে রেখে এ বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য চোরাকারবারীরা বাংলাদেশে নিয়ে এসেছে। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।